সহকারী প্রক্টরের ওপর হামলা, বিচার চেয়ে শিক্ষকদের মৌন মিছিল 

০৯ জুন ২০২৬, ০৪:৪০ PM , আপডেট: ০৯ জুন ২০২৬, ০৪:৪২ PM
সহকারী প্রক্টরের ওপর শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে হাবিপ্রবি শিক্ষকদের মৌন মিছিল

সহকারী প্রক্টরের ওপর শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে হাবিপ্রবি শিক্ষকদের মৌন মিছিল © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সহকারী প্রক্টরের ওপর শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে শিক্ষকদের মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনে এসে মিছিলটি শেষ হয়। 

মিছিল পরবর্তীতে একই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, একজন দায়িত্বশীল শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকদের নিরাপত্তা ও স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হবে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক মো. সাইফুল হুদা বলেন, ২০০২ সালেও একবার এক শিক্ষকের ওপর হামলা হয়েছিল সেদিনও আমরা মৌন মিছিল করেছিলাম এবং সেই অপরাধীরা সাজা পেয়েছিল। এরপর বিচারহীনতার সংস্কৃতির কারণে এরকম ঘটনা বহুবার ঘটেছে বিগত সময়ে। এখন আমরা আর এসব দেখতে চাইনা। এরকম ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং শাস্তি দাবি করছি।

মিছিলে অংশ নেন হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. হাসানুজ্জামান রতন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মহিদুল হাসান, সাদা দলের সভাপতি অধ্যাপক ড. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড.শরীফ মাহমুদ, ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হাসান সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

এর আগে গত ২১ মে দুপুরে বিশ্ববিদ্যালয়ের নূর হোসেন হল এবং আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষ থামাতে গিয়ে শিক্ষার্থীদের একটি পক্ষের হামলার শিকার হন বিশ্ববিদ্যায়ের সহকারী প্রক্টর ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মবিনুল ইসলাম। এতে তার নাক এবং চোখে গুরুতর জখম হয়। এ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩১ জনকে বহিষ্কার, এবং ৭ জন আসামীসহ অজ্ঞাতনামা আরও ১২০ জনের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ন্যাক্কারজনক হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থী এবং শিক্ষকদের বিভিন্ন সংগঠন। 

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে শিক্ষার্থীরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9