ঈদের ছুটি শেষে প্রাণচাঞ্চল্যে ফিরছে হাবিপ্রবি ক্যাম্পাসে

০৮ জুন ২০২৬, ১১:৫৮ AM , আপডেট: ০৮ জুন ২০২৬, ১২:০৫ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীদের পদচারণাহীন হয়ে পড়েছিল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাস। আবাসিক হলের করিডর, একাডেমিক ভবনের বারান্দা, টিএসসি কিংবা শিক্ষার্থীদের আড্ডার পরিচিত স্থানগুলোয় নেমে এসেছিল একধরনের নীরবতা। তবে সেই নীরবতা কাটিয়ে শিক্ষার্থীদের প্রত্যাবর্তনে আবারও প্রাণচাঞ্চল্যে ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের অন্যতম এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

২২ মে থেকে ৬ জুন পর্যন্ত ১৬ দিনের ঈদের ছুটি শেষে রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আবার শুরু হয়েছে। তবে ছুটি শেষ হওয়ার আগেই দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরতে দেখা গেছে। কেউ ট্রেনে, কেউ বাসে, আবার কেউ ব্যক্তিগত মোটরসাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফিরেছেন বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, আবাসিক হল ও বিভাগীয় ভবনগুলোয় দেখা যাচ্ছে শিক্ষার্থীদের সরব উপস্থিতি। কাঁধে ব্যাগ আর হাতে লাগেজ নিয়ে অনেকেই ফিরেছেন নতুন উদ্যমে।

ফুড ইঞ্জিনিয়ারিং ২২ ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান আরিফ বলেন, ‘ঈদের ছুটি পরিবারের সঙ্গে কাটানোর আনন্দ সব সময়ই আলাদা। তবে ক্যাম্পাসে ফিরেই আজকে মিড পরীক্ষা দিলাম। আগামীকালও একটি মিড পরীক্ষা রয়েছে, আর ১০ জুন থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে। তাই ছুটির আমেজ পেছনে রেখে আবারও পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দিতে হচ্ছে। বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় ভালো লাগছে, তবে এখন মূল লক্ষ্য পরীক্ষার প্রস্তুতি নেওয়া।’

এগ্রিকালচার ফ্যাকাল্টির এক শিক্ষার্থী বলেন, ‘সামনে ক্লাস ও পরীক্ষা থাকায় নির্ধারিত সময়ের আগেই ক্যাম্পাসে ফিরেছি। পরিবারের সঙ্গে আরও কিছুদিন সময় কাটানোর ইচ্ছা থাকলেও একাডেমিক দায়িত্বের কারণে দ্রুত ফিরে আসতে হয়েছে।’

দীর্ঘ ছুটির পর আবাসিক হলগুলোতেও ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠছে টিএসসি, কেন্দ্রীয় লাইব্রেরি এবং শিক্ষার্থীদের আড্ডার স্থানগুলো। বন্ধ থাকা বিভিন্ন কার্যক্রমও আবার সচল হতে শুরু করেছে। বন্ধুদের সঙ্গে পুনর্মিলন, আসন্ন পরীক্ষা এবং নতুন উদ্যমে শিক্ষাকার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে পুরো ক্যাম্পাস।

সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল…
  • ১৮ জুলাই ২০২৬
‘বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করে, তবে...’
  • ১৮ জুলাই ২০২৬
মানিকগঞ্জে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্রীকে ১৪ দিন পর উদ্ধার
  • ১৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনা ১-৩ স্পেন
  • ১৮ জুলাই ২০২৬
নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রধ…
  • ১৮ জুলাই ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিট…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence