হাবিপ্রবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৩

২১ মে ২০২৬, ০৫:৪৭ PM
দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ © সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষকসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবরার ফাহাদ হল ও নূর হোসেন হলের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্কুল মাঠ এলাকায় দুই হলের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে বিষয়টি উত্তপ্ত হয়ে উঠলে উভয় হলের শিক্ষার্থীরা টিএসসি সংলগ্ন এলাকায় জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনার একপর্যায়ে নূর হোসেন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. এস এম এমদাদুল হাসান বলেন, ‘দুই পক্ষকে শান্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে।’

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬