হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

২২ মে ২০২৬, ০২:২৯ PM , আপডেট: ২২ মে ২০২৬, ০২:৪৩ PM
হাবিপ্রবি লোগো

হাবিপ্রবি লোগো © টিডিসি সম্পাদিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সংঘর্ষ, ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২১ মে)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে শহীদ আবরার ফাহাদ হলে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে। এ সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর করে। পাশাপাশি সহকারী প্রক্টর ও আবাসিক শিক্ষকদের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগও আনা হয়।

ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩১ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে বলে জানায় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ‘Ordinance of Students Discipline’ এর ১৪ ও ১৫ ধারা অনুযায়ী, অনৈতিক কার্যকলাপ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারি সম্পত্তি ক্ষতিসাধনের অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক এ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো মেলেনি বিচার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তির সব তথ্য এক প্ল্যাটফর্মে ‘অ্যাডমিশন হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের দুদিন পরও থমথমে ইবি, প্রস্তুত অতিরিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9