ববিতে উপাচার্যের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের

১৫ মে ২০২৬, ১২:৩৪ PM , আপডেট: ১৫ মে ২০২৬, ১২:৩৭ PM
শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক

শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক © টিডিসি ফটো

অযোগ্য ও বিতর্কিত উপাচার্যের নিয়োগ অবিলম্বে বাতিল করে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব প্রদানের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১৫ মে) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই কর্মসূচি পালিত হবে। 

গতকাল শিক্ষকদের টানা আন্দোলনের মুখে উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একসময় কোষাধ্যক্ষের পদ হারানো অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে ড. মামুন অর রশিদের এই নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, 'যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের সময় তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।'

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মামুন অর রশিদ এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে ২০২৫ সালের ১৩ মে শিক্ষার্থী ও শিক্ষকদের তীব্র আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য শুচিতা শরমিন ও সহ-উপাচার্যের সঙ্গে তাকেও কোষাধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। 

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৬০ জন শিক্ষকের পদোন্নতির দাবিতে চলা অসহযোগ আন্দোলনের কারণে একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে থাকা অবস্থায় এই নতুন নিয়োগ এলো। 

জানা যায়, নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ছাড়াও জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং জিয়া পরিষদের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে রয়েছেন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬