কামিল পরীক্ষার ফল প্রকাশ কাল 

০৯ মে ২০২৬, ০৭:০০ PM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) কর্তৃক পরিচালিত কামিল মাদ্রাসাসমূহের দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ২০২৪ সালের পরীক্ষার ফলাফল আগামীকাল (রবিবার) প্রকাশ করা হবে।

শনিবার (৯ মে) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব-২০২৪ সালের পরীক্ষা গত ৩রা জানুয়ারি শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি শেষ হয়। সারাদেশের মোট ১৬৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৪২ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আল হাদিস, তাফসির, ফিকাহ এবং আদব বিষয়ে কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬