দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিএডের ফল প্রকাশ, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

০৭ মে ২০২৬, ০৮:৪৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

‘এক বছরের বিএড কোর্স তিন বছরে, ফল না পেয়ে হতাশ শিক্ষার্থীরা’ শিরোনামে শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাসে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এক বছর মেয়াদি বিএড কোর্স-২০২৪ শিক্ষাবর্ষের চূড়ান্ত ফল প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা। 

জানা গেছে, গত ৪ মে দ্য ডেইলি ক্যাম্পাসে বিএড কোর্স-২০২৪ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে ফল প্রকাশে দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীদের ভোগান্তি, চাকরিগত জটিলতা ও আর্থিক ক্ষতির বিষয় তুলে ধরা হয়। সংবাদ প্রকাশের তিন দিনের মাথায় বুধবার (৭ মে) ফলাফল প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বারহাট্টা এ কে খান দাখিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক ইসরাইল হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে বিএড-২৪ ফাইনাল রেজাল্ট প্রকাশ হয়েছে। আমাদের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিএড-২৪ ব্যাচ আজীবন কৃতজ্ঞ থাকবে।’

মুন্সিগঞ্জ সদরের বিএড-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আমিন বলেন, ‘বুধবার বিকেল ৪টার দিকে রেজাল্ট পেয়েছি। দীর্ঘ অপেক্ষার পর ফলাফল পেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৪ ব্যাচের শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বসিত। দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ আমাদের বিষয়ে নজর দেন এবং দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করেন। এজন্য আমরা দ্য ডেইলি ক্যাম্পাস কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষা বিষয়ক যেকোনো মহৎ উদ্যোগে তারা পাশে থাকবে বলে প্রত্যাশা করছি।’

শিক্ষার্থীরা জানান, ফলাফল প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হলেও দ্রুত সনদ বিতরণ ও পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার দাবি রয়ে গেছে। তারা জানান, দ্রুত সনদ হাতে পেলে চাকরিতে গ্রেড উন্নয়নসহ বিভিন্ন পেশাগত সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।

ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9