জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপে প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির সুযোগ, আবেদন শুরু আজ

০৭ মে ২০২৬, ১১:৫৭ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ ৭ মে ২০২৬ বিকেল ৪টা থেকে আবেদন শুরু হয়ে চলবে ১৩ মে রাত ১২টা পর্যন্ত।

বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, যেসব আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি, স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি হয়ে পরে বাতিল করেছে অথবা দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন পেয়েছে—তাদের মেধা তালিকায় সুযোগ পেতে রিলিজ স্লিপে অনলাইনে আবেদন করতে হবে। তবে যেসব আবেদনকারীর প্রাথমিক আবেদন সংশ্লিষ্ট কলেজ অনলাইনে নিশ্চয়ন করেনি, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Applicant Login অপশনে গিয়ে ‘Masters Preli. (Regular) Login’ লিংকে প্রবেশ করতে হবে। এরপর রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগইন করলে আবেদন ফরম দেখা যাবে।

আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক কলেজ নির্বাচন করে ভর্তিযোগ্য বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পারবেন। একজন আবেদনকারী সর্বোচ্চ তিনটি কলেজে পছন্দক্রম অনুযায়ী বিষয় নির্বাচন করে আবেদন করতে পারবেন।

আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট বা পিডিএফ কপি সংরক্ষণ করতে হবে। তবে এই ফরম কোনো কলেজে জমা দিতে হবে না এবং আবেদন বাবদ কোনো ফি দিতে হবে না। এছাড়া রিলিজ স্লিপের আবেদন কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়নেরও প্রয়োজন হবে না।

এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. ফকির রফিকুল আলম।

 

ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9