বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

লাখ লাখ টাকার ল্যাব পড়ে আছে অযত্ন-অবহেলায়, শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসে বিঘ্ন

২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ PM
কম্পিউটার ল্যাব ও বেরোবি লোগো

কম্পিউটার ল্যাব ও বেরোবি লোগো © টিডিসি সম্পাদিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের জন্য ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় কম্পিউটার ল্যাব। গত ছয় বছর ধরে তা তালাবদ্ধ পড়ে আছে। এতে ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত বিভাগগুলোর শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল কোর্সগুলোতেও ল্যাব ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি ল্যাব সুবিধা ছাড়াই শিক্ষাজীবন শেষ হচ্ছে তাদের।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার সূত্রে জানা যায়, বাণিজ্য অনুষদের অধীনে ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধীনে প্রায় ১৫৯৬ শিক্ষার্থী রয়েছে ।

জানা যায়, ২০১২-১৪ অর্থবছরে বিশ্বব্যাংকের অর্থায়নে উচ্চশিক্ষার মান উন্নয়ন প্রকল্পের আওতায় কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বেরোবির বাণিজ্য অনুষদকে ৭৫ লাখ টাকা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সে সময়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক মতিউর রহমানের হাত ধরেই ল্যাবের কার্যক্রম শুরু করা হয়। ল্যাবটি দেখার জন্য আলাদা করে জনবলও রাখা হয়েছিল। কিন্তু ২০১৯ সালের পরে কম্পিউটার ল্যাবের জন্য আলাদা করে জনবল নেওয়া হয়নি। ফলে অকেজো হতে থাকে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ।

আরও পড়ুন: ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রী অদিতাকে হত্যা, গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী তাইবুর বলেন, ‘বিবিএতে আমাদের একাধিক প্রাকটিক্যাল কোর্স থাকলেও অনুষদের ল্যাব অকেজো থাকায় ল্যাব ব্যবহারের সুবিধা পায়নি। ফলে ল্যাব ব্যবহার ছাড়াই বিবিএ এবং শিক্ষাজীবন শেষ করতে হচ্ছে। এতে আমরা প্রায়োগিক জ্ঞানে অন্যদের থেকে পিছিয়ে পড়ছি।’

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইমন আলী বলেন, ‘বিজনেস ফ্যাকাল্টি ল্যাব দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই দেখছি, এটা বন্ধ। আমাদের কম্পিউটার রিলেটেড কোর্স থাকে। কম্পিউটার কোর্সগুলো হাতে-কলমে শেখার জন্য ল্যাবটি সচল থাকা প্রয়োজন ছিল।’

ব্যবসা শিক্ষা অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ ফেরদৌস রহমান বলেন, ‘ল্যাবটা ঠিক করে দেওয়ার বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে এখন পর্যন্ত তেমন অগ্রগতি দেখতে পায়নি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ‘ব্যবসায় শিক্ষা অনুষদের ল্যাবটির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখাকে একটি বাজেট পরিকল্পনা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৌশল শাখার পরিকল্পনাটি পেলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে ল্যাবটি সংস্কার করে দেব।’

সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার দাবি নাকচ করল ইরান 
  • ১০ মে ২০২৬
অত্যাচারী স্বামী জামিন পাওয়ায় বিচারকের সামনেই বিষপান স্ত্রীর
  • ১০ মে ২০২৬
বাবা নেই, মা বিদেশে—৯৯৯-এ ফোন পেয়ে স্কুল শিক্ষিকার মরদেহ উদ…
  • ১০ মে ২০২৬
সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর
  • ১০ মে ২০২৬
টিনশেডের প্রশাসনিক ভবনে চলছে কার্যক্রম, ৬২ বছর পেরোলেও হয়নি…
  • ১০ মে ২০২৬
নবম পে-স্কেল নিয়ে সুখবর পাচ্ছেন চাকরিজীবী-পেনশনভোগীরা
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9