রমজানকে স্বাগত জানিয়ে জবিতে মিছিল

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ PM
রমজানকে স্বাগত জানিয়ে জবিতে মিছিল

রমজানকে স্বাগত জানিয়ে জবিতে মিছিল © টিডিসি

পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষ্যে স্বাগত মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে এ স্বাগত মিছিলের আয়োজন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানাসহ প্রমুখ। 

মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার থেকে শুরু হয়ে কাঠালতলা ও বিজ্ঞান অনুষদ মাঠ ঘুরে ভাষা শহীদ রফিক ভবনের নিচে এসে শেষ হয়।

স্বাগত মিছিল শেষে জকসু নেতারা রমজানের গুরুত্ব ও ত্যাগের কথা তুলে ধরেন। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম বলেন, রমজানকে কেন্দ্র করে সকল প্রকার কালোবাজারির হাত থেকে বাজারকে রক্ষা করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। রমজানে শিক্ষার্থীদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য জবি প্রশাসনকে কার্যকরী ভূমিকা রাখতে হবে।

জিএস আব্দুল আলিম আরিফ বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আরও একটি রমজান আমাদেরকে উপহার দিয়েছেন। উপস্থিত সকলের নিকট আহ্বান,আপনারা সকলেই রমজানের পবিত্রতা রক্ষা করুন। পাশাপাশি নবগঠিত  সরকারের নিকট অনুরোধ,আপনারা সকল প্রকার সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার নিয়ন্ত্রিত করুন,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করুন।

এর আগে আজ দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রমজান উপলক্ষে জকসুর উদ্যোগে মেসে ও হলে অবস্থানরত শিক্ষার্থীদের সুবিধার্থে নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ সাশ্রয়ী মূল্যে (টিসিবির সহায়তায়) সরবরাহ করা হয়।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬