এক মাসের জন্য বিদেশ যাচ্ছেন জবি উপাচার্য

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ PM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ PM
ড. মো. রেজাউল করিম

ড. মো. রেজাউল করিম © সংগৃহীত

আগামী মার্চ মাসে এক মাসের জন্য আমেরিকা যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ব্যক্তিগত উদ্দেশ্যে মার্চের ১০ তারিখ থেকে ৮ এপ্রিল পর্যন্ত মোট ৩০ দিনের জন্য যুক্তরাষ্ট্র সফরের অনুমতি প্রদান করা হলো।

উক্ত সফরসংক্রান্ত সকল ব্যয় জবি উপাচার্য নিজেই বহন করবেন। এতে বাংলাদেশ সরকার বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক সম্পৃক্ততা থাকবে না; সফর শেষে দেশে প্রত্যাবর্তন করে তিনি নিজ কর্মস্থলে যোগদান করবেন এবং বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করবেন; উপাচার্যের অনুপস্থিতিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন উপাচার্যের নিয়মিত দায়িত্ব পালন করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলে অফিস নোটিশে বলা হয়।

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬