জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার ফরম পূরণের তারিখ প্রকাশ

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৯ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ কার্যক্রম আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে অনলাইনে (EMS) শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচী ও অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরবর্তীতে প্রকাশ করা হবে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা ems.nu.ac.bd ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন এবং কলেজ কর্তৃক নিশ্চিতকরণের মাধ্যমে ফরম জমা দিতে পারবেন। ফি জমাদান এবং Pay Slip সংগ্রহের জন্য সোনালী সেবা ব্যবহার করতে হবে। আবেদন ফরম ডাউনলোডের সময়সীমা ১৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ ২০২৬ পর্যন্ত, কলেজ কর্তৃক আবেদন নিশ্চিতকরণের শেষ সময় ১৫ মার্চ এবং ফি জমাদান ১২ মার্চ থেকে ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে।

পরীক্ষার্থীদের অনলাইনে এন্ট্রি করা বিবরণী ফরম, হিসাব বিবরণী ফরম এবং ইনকোর্স নম্বরের মূল কপি ও প্রিন্ট কপি বিষয়ভিত্তিক আলাদাভাবে সিলগালা  করে স্ব-স্ব কলেজে সংরক্ষণ করতে হবে। বিশ্ববিদ্যালয় নির্দেশ দিয়েছে, এই কাগজপত্র ফলাফল প্রকাশের পর ৩ মাস পর্যন্ত নিরাপদভাবে রাখা বাধ্যতামূলক।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সকল সময়সূচী মেনে যথাযথভাবে ফরম পূরণ, ফি জমাদান এবং কাগজপত্র সংরক্ষণ করার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬