‘নির্বাচনের জন্য আন্দোলন-সংগ্রাম করেছিলাম, জকসু হচ্ছে এটাই বড় প্রাপ্তি’

০৭ জানুয়ারি ২০২৬, ১১:৩১ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ১১:৩২ PM
একেএম রাকিব

একেএম রাকিব © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব বলেছেন, নির্বাচনের জন্য আন্দোলন-সংগ্রাম করেছিলাম, জকসু হচ্ছে এটাই বড় প্রাপ্তি। বুধবার (৭ জানুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি বলেন, ‘জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আন্দোলন -সংগ্রাম, অনশন করেছিলাম। আলহামদুলিল্লাহ জকসু সম্পন্ন হচ্ছে এটাই বড়প্রাপ্তি। আমার মতো ক্ষুদ্র একজন মানুষ দিয়ে মহান রব জগন্নাথের শিক্ষার্থীদের জন্য কিছু করিয়েছেন এটা আমার সৌভাগ্য।’

তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য, জগন্নাথের শিক্ষার্থীদের জন্য কাজ করাই ছিলো আমার মূল লক্ষ্য। আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা উত্তম পরিকল্পনাকারী, কপালে যা নির্ধারিত ছিলো তাই হবে। আপনাদের একেএম রাকিবকে আপনাদের দোয়ায় রাখবেন।’

এদিকে জকসু নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের ভোটগণনা শেষ হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা।

৩৩ কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, ভিপি পদে শিবিরের মোঃ রিয়াজুল ইসলাম চার হাজার ৪৩২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্রঅধিকারের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি  একেএম রাকিব পেয়েছেন ৩ হাজার ৭৭৭ ভোট।

এছাড়া জিএস পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন চার হাজার ৪৪৪ ভোট, অপরদিকে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন এক হাজার ৭৫৭ ভোট। আর এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন তিন হাজার ৯৭৩ ভোট, অপরদিকে ছাত্রদলের প্যানেলের প্রার্থী তানজিল পেয়েছেন তিন হাজার ২৭৫ ভোট।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9