ব্রাকসু নির্বাচনের কার্যক্রম স্থগিত করল নির্বাচন কমিশন

০১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ PM
ব্রাকসু নির্বাচন কমিশন

ব্রাকসু নির্বাচন কমিশন © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতি পাওয়ায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার (১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে কমিশন এ তথ্য জানিয়েছে।

ব্রাকসু নির্বাচন কমিশন জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে প্রাথমিক ভোটার তালিকা সরবরাহ করেছে, তাতে উল্লেখযোগ্য ভুল পাওয়া গেছে। তালিকায় শিক্ষার্থীদের অসম্পূর্ণ তথ্য, বানান বিভ্রাট, অনুপস্থিত নাম এবং হালনাগাদ না থাকা তথ্যের মতো সমস্যা রয়েছে। এসব ত্রুটি সংশোধন না হলে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে কমিশন মনে করে।

কমিশন জানায়, যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সঠিক, নির্ভুল ও যাচাইকৃত তথ্য আমাদের কাছে জমা না দেবে, ততক্ষণ পর্যন্ত ব্রাকসু নির্বাচনের কোনো কার্যক্রম পুনরায় শুরু করা হবে না।

নির্বাচন স্থগিতের খবরে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে দ্রুত তালিকা সংশোধন করে নির্বাচন প্রক্রিয়া চালুর দাবি জানিয়েছেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬