ছাত্রসংসদ নির্বাচনের দাবি

১৩ ঘণ্টা ধরে অনশনে বেরোবি শিক্ষার্থীরা, অসুস্থ ২

১৮ আগস্ট ২০২৫, ০১:৪০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
অনশনে বেরোবি শিক্ষার্থীরা

অনশনে বেরোবি শিক্ষার্থীরা © টিডিসি সম্পাদিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছে। রবিবার (১৭ আগস্ট) সকাল থেকে চলা এই কর্মসূচির ১৩ ঘণ্টা পার হয়ে গেছে। ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন দুই শিক্ষার্থী। 

অসুস্থ হওয়া দুই শিক্ষার্থী হলেন, জাহিদ হাসান জয় ও মাহীদ।

আন্দোলনকারীরা জানান, ১৭ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ে একবারও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। গণতান্ত্রিক অধিকার থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে দ্রুত ব্রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের এই অনশন চলবে।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সূত্রে জানা যায়,শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এবং রেজিস্টার ড. হারুন অর রশিদও সকাল থেকে কোন কিছু না খাওয়াতে প্রেসার বেড়ে অসুস্থ হয়ে পড়েন 

উল্লেখ্য,রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।  

৮১ পদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন শুরু …
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোণায় হাওর এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যু…
  • ১০ নভেম্বর ২০২৬
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ প্রতিযোগিতা, শীর্ষ তিন বিজয়…
  • ১০ নভেম্বর ২০২৬
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল জীবিকার সম্বল, দিশেহারা শাহীন
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনা নিজেই ফিরতে চাইলে ভারতের সমস্যা থাকার কথা নয়
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950