ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

৩০ নভেম্বর ২০২৫, ০৩:২৪ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:২৪ PM
ক্লাস শুরুর দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

ক্লাস শুরুর দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ © টিডিসি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীরা অতি দ্রুত ক্লাস শুরুর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। রবিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন।

এর আগে, এদিনই দুপুর থেকে ঢাকার সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন তারা। সেখানে অবস্থান কর্মসূচি শেষ করে আড়াইটার দিকে শাহবাগের দিকে আসেন। এসময় শাহবাগ মোড়ে অবস্থান করে তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, সংশ্লিষ্টদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাস শুরু হচ্ছে না। অতি শীঘ্রই ক্লাস শুরু করতে হবে। তা না হলে রাজপথে আন্দোলন করে দাবি আদায় করা হবে।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর রাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়। একইসঙ্গে সাবজেক্ট ও কলেজ চয়েজের ফল প্রকাশ করা হয়। সেদিন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদেরকে ২৫ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয় এবং ভর্তি শেষে ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরুর কথা জানানো হয়। 

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষার মেধাক্রম তৈরি হয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরসহ মোট ১২০ নম্বরের ভিত্তিতে। তিন ইউনিটে ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে প্রায় ৭২ হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন। গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৩ আগস্ট বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটে্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9