বাঙলা কলেজ ছাত্রদলের চার নেতা বহিষ্কার

২৮ নভেম্বর ২০২৫, ০১:২৯ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৫, ০১:২৯ PM
নোটিশ ও বাঙলা কলেজের গেট

নোটিশ ও বাঙলা কলেজের গেট © সংগৃহীত ও সম্পাদিত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, দেওয়ান সালমান ও মো. জাকির হোসেন। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া প্রিন্সিপাল আবুল কাশেম হল ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক হুমায়ূন আহমেদকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পত্রে জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তটি অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে দলের সকল স্তরের নেতা–কর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950