জকসু নির্বাচনের ডোপটেস্ট স্থগিত

২৬ নভেম্বর ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:০৮ PM
জকসু

জকসু © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচনী তফসিলের ক্রম-১১ অনুযায়ী প্রার্থীদের ডোপটেস্টের কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন। বুধবার (২৬ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্প পরবর্তী অদ্ভুত পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচনী তফসিলের ক্রম-১১ অনুযায়ী, প্রার্থীদের ২৭ নভেম্বর ও ৩০ নভেম্বরের ডোপটেস্টের কার্যক্রম স্থগিত করা হলো। ডোপটেস্টের নতুন সময়-সূচি পরবর্তীতে জানানো হবে।

এর আগে গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, গত ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। এ ছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়। ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ৪, ৭ ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। 

৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করবেন। আর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। তফসিল অনুযায়ী, নির্বাচনের দিনই ভোট গণনা ও ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করার কথা জানানো হয়।  

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬