নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

২১ নভেম্বর ২০২৫, ১১:২৭ PM
সড়ক অবরোধ শিক্ষার্থীদের

সড়ক অবরোধ শিক্ষার্থীদের © সংগৃহীত

ভূমিকম্প ঝুঁকিপ্রবণ হল সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তারা নিউমার্কেট এলাকায় মিরপুর সড়ক অবরোধ করে অবস্থান নেন।

এ সময় শিক্ষার্থীরা কর্তৃপক্ষের অবহেলা, দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হল পরিত্যক্ত ঘোষণার পরেও চলতি বছর সেখানে শিক্ষার্থী তোলা হয়। আজকের ভূমিকম্পে হলটি ভেঙে পড়ার উপক্রম হয়। প্রতিটি হলের সংস্কার দরকার। মাঝেমধ্যে পলেস্তারা খুলে পড়ে শিক্ষার্থীরা আহত হয়। প্রশাসনের এ ব্যাপারে কোনো সদিচ্ছা নেই। আর ইলিয়াস হল নতুন করে নির্মাণ করতে হবে।

নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছে তৃতীয় শ্রেণির তালহা, চিকিৎ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এআই গবেষণা-থিসিসে এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর সমঝোতা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহেল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোড…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬