অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফি কমিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ

০১ নভেম্বর ২০২৫, ০৭:৪২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি কমিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ফরম পূরণ চলছে ২৬ অক্টোবর থেকে এবং চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। নতুন নির্দেশনায় পূর্ণ ও অর্ধ কোর্সসহ বিভিন্ন পরীক্ষার ফি আগের তুলনায় হ্রাস করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ফরম পূরণ শুরু হয়েছে ২৬ অক্টোবর থেকে এবং চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ সময় ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এবং ফি জমা দেওয়ার সময় ১৭ থেকে ১৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে ৪ মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করতে হবে। এসব কাগজপত্র আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন নেই।

সংশোধিত ফরম পূরণের ফি: পূর্ণ কোর্স (তত্ত্বীয়): ৩০০ টাকা; অর্ধ কোর্স (তত্ত্বীয়): ২৫০ টাকা; ব্যবহারিক প্রতি কোর্স: ৩০০ টাকা; ইনকোর্স পরীক্ষা ফি: ১৫০ টাকা (বিশ্ববিদ্যালয়ে) এবং ৩০০ টাকা (কলেজ ফান্ডে); কেন্দ্র ফি (তত্ত্বীয়): ৩৫৫ টাকা; কেন্দ্র ফি (ব্যবহারিক): ৪৫০ টাকা; অনিয়মিত/গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী প্রতি কোর্সে: ৬০০ টাকা; Conditional Promoted (C-Promoted) পরীক্ষার্থীদের অতিরিক্ত ফি: ১,৫০০ টাকা

পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://ems.nu.ac.bd/student-login-এ গিয়ে নিজ রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। এরপর প্রিন্ট কপি নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে ফিসহ জমা দিতে হবে।

শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬