পরিবর্তন হচ্ছে ফাজিল পরীক্ষার সময়সূচি

০২ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ PM
ইআবি লোগো

ইআবি লোগো © টিডিসি সম্পাদিত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল (পাস) পরীক্ষা ২০২৪ এর সময়সূচির পরিবর্তন হতে পারে। ২১ অক্টোবরের পরিবর্তে ২৫ অক্টোবর থেকে শুরু হবে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। 

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, ফরম ফিলাপের মেয়াদ এক সপ্তাহ পেছানোর কারনে পরীক্ষাও কয়েকদিন পেছাতে হচ্ছে। ফলে পূর্বঘোষিত ২১ অক্টোবরের পরিবর্তে আগামী ২৫ অক্টোবর থেকে পরীক্ষা শুরুর কথা ভাবছি।

আরও পড়ুন: শিক্ষার্থী সংখ্যায় শীর্ষে ২০-এ যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়

প্রসঙ্গত, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল স্নাতক (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, রিটেইক ও মানোন্নয়ন) পরীক্ষা-২০২৪ আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে। গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ রুটিন প্রকাশ করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সই করা সময়সূচি অনুযায়ী, পরীক্ষাগুলো দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। আর ব্যবহারিক বিষয়গুলোর পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬