শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ PM
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও চাকরির বাজারে বাড়তে থাকা প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি-ডিআইআইটি আয়োজিত ‘Evaluating National University's ICT Curricula for Employment Opportunities and Leveraging Digital Platform to Connect Graduates with the ICT Industry’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রফেসর আমানুল্লাহ বলেন, প্রতিবছর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৭-৮ লাখ গ্রাজুয়েট বের হলেও বেশিরভাগই চাকরির বাজারে টিকতে পারে না। এর প্রধান কারণ তথ্যপ্রযুক্তি ও বিদেশি ভাষায় দক্ষতার ঘাটতি। এজন্য বর্তমান প্রশাসন স্নাতক সম্মান পর্যায়ে ইংরেজি ও আইসিটি বাধ্যতামূলক করেছে।

তিনি জানান, এটুআই ও ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় আইসিটি কারিকুলাম ও ম্যানুয়াল প্রণয়ন করা হচ্ছে। নতুন কারিকুলাম যেন দেশ-বিদেশের আইসিটি খাতের চাহিদা পূরণ করতে পারে, এজন্য শিল্পখাতের বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আরও বলেন, ‘আমরা চাই, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা এমন শিক্ষা পাক যাতে গ্রাজুয়েট হওয়ার পর দ্রুত চাকরির সুযোগ তৈরি হয় অথবা তারা উদ্যোক্তা হতে পারে।’ তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়কে জনগণের প্রতিষ্ঠান উল্লেখ করে আইসিটি খাত সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: আবার কোনো হানাদার বাহিনী আসলে একসঙ্গে প্রতিহত করব: রিজভী

কর্মশালার দ্বিতীয় সেশনে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি দপ্তরের সিস্টেম অ্যানালিস্ট ড. মো. হায়াদার আলী।

এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোহা. সালমা পারভীন, এটুআই প্রকল্পের পলিসি অ্যানালিস্ট ও হেড অব এডুকেশন স্কিলস মো. আফজাল হোসেন সারওয়ার এবং ডিআইআইটির অধ্যক্ষ প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন।

রিসোর্স পারসন হিসেবে অংশ নেন এটুআই-এর প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক, যুগ্ম পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ড. এ এইচ এম রুহুল কুদ্দুস, কম্পিউটার সায়েন্সের সহযোগী অধ্যাপক নাজমা ভরা এবং আইসিটি আইএসসির প্রধান নির্বাহী কর্মকর্তা বিরেন্দ্র নাথ অধিকারি।

এ কর্মশালায় ঢাকা ও গাজীপুরের বিভিন্ন কলেজ এবং শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান যেমন সফটবিডি লিমিটেড, ব্রেইন স্টেশন টোয়েন্টিফোর, ট্যাপওয়ার, ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড, টাইগার আইটি বাংলাদেশ লিমিটেড, ইনোসিস সলিউশনস, রাইজআপ ল্যাবসসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দিনব্যাপী অংশগ্রহণ করেন।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9