কুবির সুমাইয়ার হত্যাকারীর শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ 

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ PM
কুবিতে বিক্ষোভ

কুবিতে বিক্ষোভ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের নৃশংস হত্যা ও ধর্ষকের ফাঁসির দাবিতে ৩য় বারের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুমিল্লার কান্দিরপাড়ের পূবালী চত্বরে এ মানববন্ধন করেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় তারা প্রায় ঘন্টাখানেক আদালত প্রাঙ্গণে অবস্থান নেন। পরে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার এবং কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বরাবর দুটি পৃথক স্মারকলিপি জমা দেন।

এসময় তাদেরকে ভিন্ন ভিন্ন প্লেকার্ড হাতে বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন। ‘আমার বোন মরলো কেন? প্রশাসন জবাব চাই’; ‘আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব চাই’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’; ‘ধর্ষকের দুই গালে জুতা মারো তালে তালে’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’; ‘বিচার নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’; ‘আমার বোন কবরে খুনি কেন বাহিরে’সহ নানা স্লোগান দেন। 

এ সময় সুমাইয়ার সহপাঠী মুনিয়া আফরোজ বলেন, আমরা জানতে পেরেছি আমাদের সহপাঠীকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যার দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। ময়নাতদন্ত প্রতিবেদন উপস্থাপনে যাতে কোন প্রকার গড়িমসি না করা হয় সেই দাবি জানাচ্ছি।   প্রশাসন যাতে অতিদ্রুত ধর্ষকের ফাঁসি কার্যকর করে তাদেরকে সেই অনুরোধ জানাচ্ছি। 

লোকপ্রশাসন ১৪ তম আবর্তনের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন সুমাইয়া। তার মা ও তাকে যেভাবে নৃশংসতার সাথে হত্যা করা হয়েছে আমরা এর প্রতিবাদ জানাই। আমরা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই। আর যাতে কেউ এমন সাহস না করতে পারে সেইজন্য প্রশাসনকে সক্রিয় থাকার অনুরোধ জানাই।

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন মেসি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল কলির বস্তাবন্দি মরদেহ, পরিবারে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সফরমার চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর লাইফ প্রিপারেটরি স্কুলে অধ্যক্ষসহ ৩ বড় পদে নিয়োগ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রুয়েটে পিএইচডি-এমফিলসহ বিভিন্ন প্রোগ্রামে ভর্তির সুযোগ, আবে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9