পড়াশুনা বাদ দিয়ে ছাত্র রাজনীতির উজ্জ্বল ভবিষ্যৎ নেই: সমাজকল্যাণমন্ত্রী

২০ এপ্রিল ২০১৯, ১১:৩১ PM

© টিডিসি ফটো

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্র রাজনীতি করতে হবে। তবে পড়াশুনা বাদ দিয়ে ছাত্র রাজনীতি করলে উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যয় হবে না। পড়াশুনার পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতি করতে হবে। ছাত্রলীগের আদর্শকে ধারণ করে সঠিক পথে জীবন গড়ে তুলতে হবে। শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে জবিস্থ লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ কর্তৃক আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সমাজকল্যাণ মন্ত্রী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, পৃথিবীতে যা কিছু সুন্দর মঙ্গলময় তা কখনো থেমে থাকে না। সুন্দরের প্রতি আকৃষ্ট ও সত্যের প্রতি অটল থেকে জীবন গড়ার সোনালী সংগ্রাম ও উদ্যম নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। তোমরা ভবিষ্যতের প্রতীক আর তোমাদের প্রতি আমার আহ্বান, সীমার মধ্য থেকে অসীমকে অর্জন করে জীবন গড়ার হাতিয়ার গড়ে তোলো। জ্ঞানের রাজ্যে অবাধ বিচরণই শিক্ষা।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান অর্জন করেছো আগামী দিনে আলোকিত মানুষ হয়ে পরিবার, সমাজ, দেশ ও জাতিকে আলোকিত করবা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হামিদুল হক, রুপালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক হামিদুল হক, ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভাপতি শফিউল আলম প্রধান।

জবিস্থ লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মিঠুন মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক নূর-এ- সিদ্দিকীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেজবাহ-উল-আলম, লেখক ও সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল, সাবেক ছাত্রনেতা রেজাউল গণি রানা, মিজানুর রহমান মিজান, খন্দকার আসাদুজ্জামান ও লালমনিরহাট ছাত্রকল্যাণের সদস্য বৃন্দ। অনুষ্ঠানে নবাগত ১৪ তম ব্যাচের শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি দপ্তর ঘেরাও
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশের বিদায়ের পর কমল সাফ ফাইনালের টিকিটের দাম
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউজিসির বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছের পরীক্ষা ‘ফেব্রুয়ারিতে’, ভি…
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে পরানো হলো দুটি রিং
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950