ইবিতে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন

২০ এপ্রিল ২০১৯, ০৫:৪১ PM
নতুন নেতৃত্বে সবুজ-সাদিক।

নতুন নেতৃত্বে সবুজ-সাদিক। © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নুরুন্নবি সবুজ এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের শিক্ষার্থী জি কে সাদিক মনোনীত হয়েছেন।

‘তিমির ভেদে করবো আমরা বিপ্লবী স্নান, তোমার আমার হাতে হবে অশুভ ম্লান’ এই শ্লোগানকে সামনে করে শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে ছাত্র ইউনিয়ন ইবি শাখার ১৫তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল শেষে ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, সকাল ১১টায় শুরু হওয়া ১৫তম এ কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করেন ঝিনাইদহ জেলা উদীচীর সভাপতি কে এম শরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইবি শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত তিমির।

কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিনাইদহ জেলা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দের পরামর্শক্রমে আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটির সদস্যরা হলেন: সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক উর্মী খাতুন, রুমি নোমান, সাংগঠনিক সম্পাদক ইমানুল সোহান, দপ্তর ও কোষাধ্যক্ষ আজিজুল পিয়াস, শিক্ষা ও গবেষণা সম্পাদক মুহাম্মদ আনাস প্রমুখ।

এরপর অনুষ্ঠান শেষে দুপুরে নব গঠিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার সকল বীরদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close