উপাচার্যের পদত্যাগের দাবিতে ব্যতিক্রমধর্মী কর্মসূচি

১৯ এপ্রিল ২০১৯, ০৮:৪৭ PM
প্রতিবাদী ক্রিকেট টুর্নামেন্ট ও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি

প্রতিবাদী ক্রিকেট টুর্নামেন্ট ও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্যের পদত্যাগ চেয়ে ব্যতিক্রমী আন্দোলন করেছে শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে তারা প্রতিবাদী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। খেলে শেষে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে।

শুক্রবার বিকাল সাড়ে তিনটা থেকে কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিবাদী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। এতে ৮টি দল অংশগ্রহণ করে।

দলগুলোর মধ্যে রয়েছে— হক বাবা রাইডার্স, হাসিনুর হারিকেন্স, দালাল ডায়নামাইট, ভিসি ভ্যাম্পায়ারস, ইমামুল ভাইকিন্স, বুইড়া বুলস, রেজিস্ট্রার ব্লাক ক্যাপস এবং অবাঞ্চিত ডেভিলস। নক আউট ভিত্তিক শর্ট পিসে এ টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ক্লাসে ফিরবেন।

প্রসঙ্গগত, ২৬ মার্চ জাতীয় ও স্বাধীনতা দিবস থেকে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের পদত্যাগ চেয়ে আন্দোলন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কার্যত অচল রয়েছে বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ১০  এপ্রিল ১৫ দিনের ছুটি জন্য আবেদন করেন উপাচার্য। শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগ বা পূর্ণকালীন ছুটি চেয়ে আন্দোলনে অনড় রয়েছেন।

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩৮ হাজার কোটি টাকায় ত্রিশালে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইএফটিতে বকেয়া বেতন নিয়ে মাউশি মহাপরিচালকের জরুরি বার্তা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাহাউদ্দিন নাছিমসহ তার পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ডোমিনোজ পিজা বাংলাদেশের যক্ষ্মা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬