পরিচয় দিতে ভুল করায় কান ফাটালো সিনিয়র

১৮ এপ্রিল ২০১৯, ০৮:১৬ PM
মারধরকারী জাহিদ হাসান তুহিন এবং মো. নজরুল ইসলাম।

মারধরকারী জাহিদ হাসান তুহিন এবং মো. নজরুল ইসলাম। © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিচয় শেখানোর নামে গালিগালাজ, কান ধরে উঠবস, অতঃপর কান ফাটানো কিংবা শারীরিক ও মানসিক নির্যাতন। এসব যেন নিত্য ঘটনায় পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের র‌্যাগিংয়ের ঘটনার দুদিন না যেতেই এবার মওলানা ভাসানী হলে র‌্যাগিংয়ের সময় প্রথম বর্ষের এক শিক্ষার্থীর কান ফাটিয়েছে হলের তথাকথিত এক ‘বড় ভাই’। এ ঘটনায় ভুক্তভোগী মোশাররফ হোসেন ৪৮ ব্যাচের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থীর হলের বন্ধুদের সাথে কথা বলে জানা যায়, ‘বুধবার দিবাগত রাত ১২টার দিকে মওলানা ভাসানী হলের গণরুমে যান হলটির দ্বিতীয় বর্ষের (৪৭ ব্যাচ) ৫-৬ জন শিক্ষার্থী। এ সময় তারা ৪৮ ব্যাচের সকল শিক্ষার্থীকে ১১৪নং রুমে একত্রিত হওয়ার আদেশ দেন। এই রুমেই নিয়মিতই প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে র‌্যাগ দেওয়া হয়। র‌্যাগ দেওয়ার সময় সাধারণত তুচ্ছ কারণে জুনিয়র শিক্ষার্থীকে গালাগাল ও মারধর করা হয়। এরকম একসময়ে পরিচয় দিতে ভুল করায় মোশাররফকে বাংলা বিভাগের ৪৭ ব্যাচের তুহিন মারধর করেন। মারধরের পর তাকে ১১৩নং রুমে পাঠানো হয়। কিছুক্ষণ পরে মোশাররফ আবার ১১৪নং রুমে এসে ৪৭ ব্যাচের শিক্ষার্থীদেরকে জানান যে, তিনি অসুস্থ বোধ করছেন। এরপর বাংলা বিভাগ ৪৭ ব্যাচের নজরুল তাকে আবার মারধর করেন। এতে তার বাম কান ফেটে রক্ত বের হতে থাকে। এরপর আমরা (হল বন্ধু) কয়েকজন শিক্ষার্থী তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাই। এছাড়াও এ ঘটনায় মশাররফসহ আরো ৫-৬ জন শিক্ষার্থীকে মারধরের শিকার হয়েছেন।

এ ব্যাপারে চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুর রহমান জানান, রাত ৩টার দিকে ১০-১২ জন ছেলে একটা ছেলেকে মেডিক্যালে নিয়ে আসে। তার বাম কানের একটি অংশে ফেটে গিয়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দিয়েছি। পাশাপাশি তাকে একজন বিশেষজ্ঞকে দেখানোর পরামর্শ দিয়েছি।

র‌্যাগ দেওয়া শিক্ষার্থীদের একজন নজরুল ঘটনাটি অস্বীকার করে বলেন, আমি সারাদিন ঢাকায় ছিলাম। রাত বারোটায় হলে ফিরেছি। আমি কিভাবে মারব? এদিকে র‌্যাগ দেওয়া আরেক শিক্ষার্থী তুহিন বলেন, ওরা গণরুমে দুষ্টামি করার সময় ওর কানে আঘাত লাগে। আমাদেরকে জানালে আমরা তাকে মেডিকেলে নিয়ে যাই।

হলের প্রাধ্যক্ষ নাজমুল হাসান তালুকদার বলেন, মোশাররফের সাথে কথা হয়েছে। তাকে লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, এটা হল প্রাধ্যক্ষ দেখবেন। প্রয়োজনে আমরা সহযোগিতা করব।

পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা, সংসদে থাকছে উচ্চ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি নিহত, নিখোঁজ ২
  • ০৬ এপ্রিল ২০২৬
অদ্ভুত স্কিনকেয়ারে আগ্রহ তরুণ প্রজন্মের, নিরাপদ নাকি ক্ষতি?
  • ০৬ এপ্রিল ২০২৬