জবিতে উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

১৭ এপ্রিল ২০১৯, ০৮:৩৯ PM

© টিডিসি ফটো

‘এসো যুক্তির আঘাতে ভাঙ্গি গোড়ামির অর্গল’ স্লোগানকে সামনে রেখে উগ্রবাদ বিরোধী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। বুধবার বেলা ১২টার দিকে ভাষা শহিদ রফিক ভবনের নিচে উন্মুক্ত মঞ্চে বিতর্কটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে যে উন্নয়নের ধারা অব্যাহত আছে সেভাবে চললে ২০৩১ সালের মধ্যে উন্নয়নশীল রাষ্ট্রের তালিকায় অর্ন্তভুক্ত হবে। কিন্তু সম্পদের দিক দিয়ে উন্নতি হলে উন্নয়নশীল রাষ্ট্রের তালিকায় বেশিদিন থাকবে না বাংলাদেশ। বরং এর পাশাপাশি মানুষের মাঝে ঐক্যের ভিত্তিটি মজবুত করতে হবে। কারণ, সিরিয়া, ইরাক ইত্যাদি রাষ্ট্রগুলো ও উন্নয়নশীল রাষ্ট্রের তালিকায় ছিল কিন্তু তারা বেশিদিন তারা তাদের অবস্থান ধরে রাখতে পারেনি।

তিনি আরো বলেন, ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের প্রতিবাদে আলেম- ওলামারা দোষী অধ্যক্ষের শাস্তির দাবীতে রাস্তায় নামে নাই। নারী নিযার্তনে এখন শুধু পুরুষ নয় নারীরা ও জড়িত।

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ইংরেজী বিভাগ ( সরকার) এবং রানার্সআপ হয় লোক প্রশাসন বিভাগ ( বিরোধী দল)। এছাড়া পুরো বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা মাহবুবুল আলম হাদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূইয়া, প্রক্টর ড. নুর মোহাম্মদ প্রমুখ এছাডা উদ্বোধক ও স্বাগত বক্তব্য রাখেন ড. কাজী সাইফুদ্দিন এবং সভাপতিত্ব করেন অধ্যাপক সুমন কুমার মজুমদার।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জেএনইউডিএস এর সভাপতি সবুজ রায়হান, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান তালুকদার, সাবেক সভাপতি শাকিল আহমেদ।

বিতর্ক প্রতিযোগিতাটি Brave team এর জ‌বি ইউ‌নিট কর্তৃক আয়োজিত কো অপারেটেড National girl child advocacy forum এবং সহযোগীতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ছিল।

সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬