আইনে না থাকলেও ছাত্র সংসদের রোডম্যাপ ঘোষণা বেরোবিতে 

১৯ আগস্ট ২০২৫, ১১:৪০ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৯:৫৫ AM
বেরোবি লোগো

বেরোবি লোগো © ফাইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে না থাকলেও নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা যায়, গত ১৭ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের উত্তরে গেটে অনশন করেন কয়েকজন শিক্ষার্থী। তাদের অনশন ভাঙ্গাতে এ রোডম্যাপ এবং নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো.শওকাত আলী। 

তিনি বলেন, আগামী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হবে। ভোট গ্রহণ শুরু হবে ২৬ হতে ৩০ অক্টোবরের যেকোনো একদিন এবং সরকার কর্তৃক গেজেট প্রকাশ মাত্রই এই রোডম্যাপ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে এবং বিস্তারিত তফশিল ঘোষণা করা হবে।

উপাচার্য আরও বলেন, আগামী ১০ কার্যদিবসের মধ্যেই বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ অন্তর্ভুক্ত করা হবে। 

অনশনে থাকা শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আমাদের দাবি মেনে নিয়ে আগামী ৩০ অক্টোবর নির্বাচনী সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। আমরা বিশ্বাস করি আগামী ৩০ অক্টোবরের মধ্যে আবু সাঈদের বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন পাবে।

ট্যাগ: বেরোবি
রাড্ডায় ভাঙচুরের ঘটনায় এমপি মিষ্টির বিষয় তদন্তাধীন: স্বরাষ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কর্মচারীকে বেধড়ক মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, নি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধু’,…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কর্মচারীদের অবসরের বয়স বাড়ানোর চিন্তা প্রশাসনের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ১৩ পদে নিয়োগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ১২০ শতাংশ নিশ্চিত:  দী…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬