নুসরাত হত্যার প্রতিবাদে ফেনীতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন

১৭ এপ্রিল ২০১৯, ০২:২২ PM
শিশু শিক্ষার্থীদের মানবন্ধন

শিশু শিক্ষার্থীদের মানবন্ধন © টিডিসি ফটো

ফেনী সোনাগাজী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলেম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফেনী একাডেমীস্থ ফেনী গোল্ডেন একাডেমী স্কুলের শিশু শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বুধবার দুপুরে শহরের একাডেমী রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক খাদিজা নাসরিন, সহকারী প্রধান শিক্ষক আতিক উল্লাহ রিপন, স্কুলের উপদেষ্টা তারেক আফতাবসহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, যতক্ষণ পর্যন্ত নুসরাত হত্যার সঠিক বিচার না হবে ততদিন আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো। যত বড় রাঘব বোয়াল হোকনা কেন তাদের অবশ্যই বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

৩৮ হাজার কোটি টাকায় ত্রিশালে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইএফটিতে বকেয়া বেতন নিয়ে মাউশি মহাপরিচালকের জরুরি বার্তা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাহাউদ্দিন নাছিমসহ তার পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ডোমিনোজ পিজা বাংলাদেশের যক্ষ্মা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমীরের আপত্তিকর মন্তব্যের প্র…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের খবর ভুয়া
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬