শাবিপ্রবিতে স্পোর্টস সাস্টের নতুন সভাপতি দিদার, সম্পাদক জাকারিয়া

১৭ এপ্রিল ২০১৯, ১২:৩৫ PM
সভাপতি দিদার ও সম্পাদক জাকারিয়া

সভাপতি দিদার ও সম্পাদক জাকারিয়া © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) খেলাধুলা বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্টের নতুন ১৫তম কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির নতুন সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিল্লুর রহমান দিদার এবং সাধারণ সম্পাদক এফইটি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আল ইমরান জাকারিয়া।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সংগঠনটির ১৪তম কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক তৌফিক আল রশিদের সঞ্চালনায় এক সাধারণ সভায় ১৫তম কার্যনির্বাহী পরিষদের এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সালমান উদ্দিন, সহ-সভাপতি সাদমান মনির অন্তু, সাদিকুর রহমান পাপ্পু, মেহেদী হাসান রিজভী, দেবাশীষ সরকার, রনি কুমার দেব, যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল ওয়াহিদ রিস্তি, সিমুন ইসলাম রাজু, তুষার ইমরান, চিফ পাবলিক রিলেশন এক্সিকিউটিভ শাহরিয়ার হাসান পরশ, সহ-সাধারণ সম্পাদক তাহসিন রহমান, নাকিব উদ্দিন, শিশির চক্রবর্তী, রেজাউল হক সিজার, স্পোর্টস সাস্ট স্কুলের পরিচালক আল মতিন, সহ-পরিচালক সঞ্জয় সাহা, প্রিতুল রায়, পাবলিক রিলেশন এক্সিকিউটিভ তুষার, পরাগ, সাংগঠনিক সম্পাদক হিসেবে গোলাম কিবরিয়া মবিন, সহ-সাংগঠনিক সম্পাদক মিজান, আতাহার, শুভ, কোষাধ্যক্ষ শাফায়েত জামিল সৌরভ, সহ-কোষাধ্যক্ষ শিহাব, অয়ন, নেহাল, মারুফ, প্রচার সম্পাদক রনি তালুকদার, সহ-প্রচার সম্পাদক ইমাম, আব্দুর রহমান, খালিদ, লিয়ন, প্রিতম, প্রকাশনা সম্পাদক মেশকাত হোসেন অনিক, সহ-প্রকাশনা সম্পাদক সৈকত, নবিন কুবি, মিশকাত, তৌফিক অয়ন, দফতর সম্পাদক কামরুল ইসলাম আকাশ, সহ-দফতর আলামিন, শাহাদাত, আশিকুর, স্বপন, উইমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি কবিতা আক্তার।

প্রসঙ্গত ‘জীবন গঠনের জন্য প্রতিযোগিতা’ এ স্লোগানকে সামনে রেখে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে যাচ্ছে সংগঠনটি।

শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি দপ্তর ঘেরাও
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশের বিদায়ের পর কমল সাফ ফাইনালের টিকিটের দাম
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউজিসির বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছের পরীক্ষা ‘ফেব্রুয়ারিতে’, ভি…
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে পরানো হলো দুটি রিং
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950