নবীন শিক্ষার্থীদের র‌্যাগিং

এক ছাত্রীসহ ৩ জন জবি থেকে বহিষ্কার, চারজনকে শ্রেণি কার্যক্রম থেকে বিরতি

১০ আগস্ট ২০২৫, ১০:২৩ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৩ PM
জবি ক্যাম্পাস

জবি ক্যাম্পাস © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের দায়ে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, যার মধ্যে একজন ছাত্রী। একই ঘটনায় বিভাগের আরও চার শিক্ষার্থীকে শ্রেণি কার্যক্রম থেকে বিরত থাকা ও সতর্কীকরণ করা হয়েছে। আজ রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে বিভাগের জরুরি একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৯তম ব্যাচের শিক্ষার্থী যুবরাজ হাসান, রাজিয়াতুন নাহার নিশু ও রহমাতুল্লাহ মাজীকে সাময়িক বহিষ্কার করা হল।

অন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই ঘটনার প্রেক্ষিতে ১৯তম ব্যাচের শিক্ষার্থী সামিয়া আঁখি, মো. মুইনন্দীন, মো. মাজহারুল ইসলাম ও মো. রাকিব হোসেনকে শ্রেণি কার্যক্রম থেকে বিরত রাখা ও সতর্কীকরণ করা হল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক জানান, র‍্যাগিংয়ের বিষয়ে শিক্ষার্থীদের পূর্বেই সতর্ক করা হয়েছে। অপরাধের বিবেচনায় বিভাগীয় চেয়ারম্যান এবং সকল শিক্ষকদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রত্যাশা করি তারা সতর্ক হবে এবং এই জাতীয় অপরাধ থেকে দূরে থাকবে।

ইন্টারনেট না থাকলেও বিল পাস, প্রত্যেক প্রাথমিক বিদ্যালয় থেক…
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুটেক্সে ছিল না কেন্দ্রীয় আয়োজন
  • ০৬ আগস্ট ২০২৬
দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতায় নোবিপ্রবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অন…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬