পহেলা বৈশাখে বেরোবিতে সাইকেল চুরি, আটক ১

১৪ এপ্রিল ২০১৯, ০৫:২৩ PM
আটক সোহাগ

আটক সোহাগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পহেলা বৈশাখ উদযাপনের মুহূর্তে সাইকেল চুরির সময় সোহাগ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি মাস্টার কী (তালা খোলার চাবি) উদ্ধার করা হয়েছে।

জানা যায়, রোববার বেলা ১১টায় পহেলা বৈশাখ উদযাপনের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদেও ব্যস্ততার সুয়োগ নিয়ে সোহাগ নামের এক ব্যক্তি চুরির উদ্দেশ্যে ১নং শিক্ষক ডরমেটরিতে প্রবেশ করে। এ সময় শিক্ষক ডরমেটরিতে থাকা ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান সোহাগকে সন্দেহ করেন এবং কোথায় যাবেন জিজ্ঞাসা করেন? সোহাগ বিপ্লব নামের এক শিক্ষকের কথা বলে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এ নামে কোন শিক্ষক না থাকায় আজিজুর রহমানের মনে সন্দেহ হয় এবং পরে এক কর্মচারীকে দিয়ে সোহাগের পকেট সার্চ করলে একটি চাবি পাওয়া যায়। এতে সন্দেহ আরো প্রবল হলে তাকে বিশ্ববিদ্যালয় পুলিশের হাতে তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর মুহাম্মদ শামসুজ্জামান জানান, সন্দেহভাজন হওয়ায় এক ব্যাক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে কার্যকরি ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মুহিব্বুল ইসলাম বলেন, চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে ও তার কাছ থেকে একটি চাবি পাওয়া গেছে। আরো জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950