পহেলা বৈশাখের দিন চবির শাটল ট্রেনের বিশেষ সময়সূচী

১১ এপ্রিল ২০১৯, ০৬:৩৬ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন প্রতি বছরের ন্যায় এবছরও বাঙলা নববর্ষের নানা কর্মসূচি হাতে নিয়েছে।ইতোমধ্যে ১৪২৬ বাঙলা নববর্ষকে ঘিরে বিভিন্ন কর্মসূচি ঘোষণার পাশাপাশি পহেলা বৈশাখের দিন শাটল চলাচলের বিশেষ সময়সূচীও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার শাটল ট্রেনের বিশেষ সময়সূচীর বিষয়টি নিশ্চিত করেন চবি প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত শাটলের বিশেষ সময়সূচী:

নগরীর বটতলী স্টেশন থেকে সকাল ৭:৩০, ৮:৩০, ৯:৫৫, এবং ১০:৪৫ এ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে। এছাড়া বিকাল ৫:২০, ৫:৩০ এবং রাত ৮:৩০ এ আরও তিনটি ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এদিন বিশ্ববিদ্যালয়ে থেকে সকাল ৮:৪৫, ৯:৪৫, দুপুর ১:৩০, ২:৩০ সন্ধ্যা ৬:৩০, ৭:০৫, এবং রাত ৯:৩০ মিনিটে সর্বশেষ একটি ট্রেন শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close