নুসরাতের খুনিদের শাস্তির দাবি রাবি শিক্ষার্থীদের

১১ এপ্রিল ২০১৯, ০৫:৩০ PM
রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাবি শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতকে নির্মমভাবে পুড়িয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিরান শাহ মুন্না সঞ্চালনায় ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের মোহাব্বত হোসেন মিলন এতে সভাপতিত্ব করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের গণযোযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, যে কথাটি বলা অতি জরুরী একটা ঘটনা ঘটে আমরা সোচ্চার হই মানববন্ধন করি। নতুন কোন ঘটনা আসে পুরনো ঘটনাটি হারিয়ে যায়। সমাজে আজ এক সিরাজউদৌলাকে নিয়ে কথা হচ্ছে। বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার হাজার সিরাজউদৌলা অবস্থান করছে। এ রকম একটি অবস্থানে দাঁড়িয়ে নুসরাতের যে পরিকল্পিত হত্যাকাণ্ড আমাদের পুরুষারী মানসিকতা তারই বহিঃপ্রকাশ। সে কারণে আজকের এই দিনে দাঁড়িয়ে নতুন করে চিন্তা করার অবকাশ তৈরি হয়েছে। নারীর প্রতি মানুষের মানসিকতা পরিবর্তন হওয়া দরকার, রাষ্ট্রীয় কাঠামো অবস্থার পরিবর্তন হওয়া দরকার। মানসিকতার পরিবর্তন না হলে গা ঘেঁষে দাঁড়াবেন না স্লোগান দিয়ে কিংবা মানববন্ধন করেও লাভ নেই, এভাবে নুসরাতরা মারা যাবে, তনু হত্যাকাণ্ড হবে- প্রতিদিন এ রকম ঘটনা ঘটতেই থাকবে। তাই আগে আমাদের মানসিকতা পরিবর্তন হওয়া জরুরী।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, দেশে প্রতিদিন এরকম ধর্ষণের ঘটনা ঘটছে কিন্ত তার সুষ্ঠু বিচার হচ্ছেনা। নুসরাত যখন শিক্ষকের নামে যৌন হয়রানি মামলা করে তখন মামলা তুলে নেয়ার জন্য চাপ দেয়। কিন্তু মামলা না তুলে নেয়ার জন্য তাকে আগুন ধরিয়ে যে হত্যা করা হল। এরকম ঘটনা যৌন নিপীড়ন ঘটনা যদি ঢাবি, রাবি কিংবা স্কুলের শিক্ষকরা করে তা আমরা মেনে নিবো না। আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের কাছে দাবি জানাই, আপনারা যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনাদের জায়গা থেকে পদত্যাগ করুন। সকলে একতাবদ্ধ হয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

উক্ত মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

প্রসঙ্গত, গত শনিবার নুসরাত আলিম পরীক্ষা দিতে গেলে কয়েকজন তাকে ডেকে নিয়ে শরীরে আগুন ধরিয়ে দেয়, তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। পাচঁ দিন মৃত্যুর সাথে লড়াই করে বুধবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত।

 

মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে, বিজ্ঞপ্তি নিয়ে য…
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ১৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950