জাবিতে প্রথমবর্ষের প্রবেশিকা অনুষ্ঠিত

১১ এপ্রিল ২০১৯, ০৫:১০ PM
জাবিতে প্রথমবর্ষের প্রবেশিকা অনুষ্ঠান।

জাবিতে প্রথমবর্ষের প্রবেশিকা অনুষ্ঠান। © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্নাতক সম্মান শ্রেণী প্রথম বর্ষের (২০১৮-১৯) শিক্ষার্থীদের ‘প্রবেশিকা’ অনুষ্ঠিত হয়েছে। নবাগত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচ।

বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই প্রবেশিকা অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন শিক্ষার্থী শুধু তার নিজস্ব পাঠ্যক্রমের নির্দিষ্ট জ্ঞান আহরণের মধ্যে সচেষ্ট থাকা বাঞ্ছনীয় নয়। জ্ঞানবিজ্ঞানের সাথে শিল্প-সাহিত্য সংস্কৃতি, প্রযুক্তিসহ সামগ্রিক জ্ঞানচর্চার মাধ্যমেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানবরূপে আত্মপ্রকাশ করতে পারে। উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্র হল বিশ্ববিদ্যালয়। আর বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার মূল কথা হচ্ছে জ্ঞান সৃষ্টি ও বিতরণ।

লিখিত বক্তব্যে উপাচার্য আরো বলেন, ইতিহাস থেকে জানা যায় মাতৃভাষার গুরুত্ব যাদের কাছে যত বেশি সে জাতি উন্নয়নের ধারায় তত বেশি অগ্রগামী। বর্তমান চীন, জাপান, রাশিয়া, জার্মানি, ফ্রান্স তার উৎকৃষ্ট উদাহরণ। তবে বর্তমান বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে শিক্ষার মাধ্যম হিসেবে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষার ব্যবহারও জানতে হবে। আমাদের এ কথাও স্মরণ রাখতে হবে যে- সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক বা অর্থনৈতিক কারণে যখন কোন জাতি তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি বিসর্জন দেয় তখন তারা তাদের নিজস্ব জাতিসত্তা হারিয়ে ফেলে। এ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের পাঠদানের জন্য রেজিস্ট্রার কর্তৃক সংশ্লিষ্ট ডিন ও ইন্সটিটিউটের পরিচালকের নিকট উপস্থাপন করা হয়। অতঃপর সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইন্সটিটিউটের পরিচালকগণ নবাগত শিক্ষার্থীদের পাঠদানের জন্য বরণ করে নেয়। এরপর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম। এসময় বিভিন্ন অনুষদের ডিন, ইন্সটিটিউটের পরিচালক, বিভাগীয় সভাপতি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ (জাবি), প্রক্টর আ.স.ম ফিরজ উল হাসান সহ সকল বিভাগের ডীন ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬