আমরা দুঃখিত ইবি...

১১ এপ্রিল ২০১৯, ০৩:৫৪ PM
মানববন্ধনে জাবি শিক্ষার্থীরা

মানববন্ধনে জাবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশীপ-২০১৯ এর হ্যান্ডবল সেমিফাইনাল (জাবি বনাম ইবি) ম্যাচে ইসলামি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল টিমকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ইবির এক খেলোয়ার জাবির এক খেলোয়ারের সাথে ফাউল করলে পাশে থাকা উত্তেজিত দর্শকরা ইবির খেলোয়াড়দেরকে মারধর করে। এতে ইবির ১২ জন খেলোয়াড়সহ ইবির শিক্ষকও মারধরের শিকার হয়।

অন্যদিকে হামলার ওই ঘটনাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপ-২০১৯’র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল ভেন্যু বাতিল করেছে ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার রাতে ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-কর্মকর্তা ও খেলোয়াড়দের ওপর জাবি শিক্ষার্থীদের হামলার নিন্দাও জানানো হয়। একই সঙ্গে বুধবারের অসমাপ্ত হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনালে ইবি টিমকে বিজয়ী ঘোষণা করা হয়।

মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে, বিজ্ঞপ্তি নিয়ে য…
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ১৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950