সহপাঠীকে পেটানোর দায়ে ইবিতে ছাত্রলীগ কর্মী বহিষ্কার

১১ এপ্রিল ২০১৯, ০১:২৮ PM
বহিষ্কৃত ছাত্রলীগকর্মী আকাশ

বহিষ্কৃত ছাত্রলীগকর্মী আকাশ © টিডিসি ফটো

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের নিয়ে এসে আবাসিক হলে সহপাঠীকে পেটানো সেই আকাশকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। একইসাথে ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলে বহিরাগতদের নিয়ে এসে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী আশিকুজ্জামান আকাশ তারই বন্ধু হোসনে মোবারক সাগরকে পিটিয়ে আহত করে।

এ ঘটনায় বিচার চেয়ে আহত সাগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করলে গতকাল বুধবার আকাশকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন। একইসাথে ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটিও করা হয়। বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানকে কমিটির আহ্বায়ক করে সাদ্দাম হোসেন হলের প্রাধ্যাক্ষ ড. অধ্যাপক আতিকুর রহমান এবং ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক আনিছুর রহমানকে কমিটির সদস্য করা হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল ৬টার দিকে তুচ্ছ ঘটনায় আহত সাগর এবং আকাশের মধ্যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আকাশ তারই বন্ধু সাগরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে মেসেঞ্জার গ্রুপ ত্যাগ করে। এর কিছুক্ষণ পরে সন্ধ্যা ৭টার দিকে ৭-৮জন স্থানীয় বহিরাগতদের নিয়ে বঙ্গবন্ধু হলে আসে আকাশ।

এরপর কথা আছে বলে সাগরকে ফোন দিয়ে হল গেটে আসতে বলে। বন্ধুর প্রতি বিশ্বাস রেখে একাই হল গেটে দেখা করতে আসে সাগর। এরপর কিছু বুঝে ওঠার আগেই বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে উপর্যুপরি কিলঘুষি মারতে থাকে। একপর্যায়ে সেখানে উপস্থিত হলের আবাসিক শিক্ষার্থীরা মারধরকারীদের ধাওয়া দিয়ে বহিরাগতরা পালিয়ে যায়। কিন্তু আকাশকে হাতেনাতে ধরে ফেলে হলের আবাসিক শিক্ষার্থীরা।

পরে তাকে হলের গেস্ট রুমে আটকে রেখে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেয় শিক্ষার্থীরা। এরপর সেখানে প্রক্টরের দায়িত্বে থাকা সহযোগী ড. নাছির উদ্দিন আজহারী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মণ এবং হলের আবাসিক শিক্ষক শরিফুল ইসলাম উপস্থিত হন। এসময় হামলাকারীদের বিচার চেয়ে ছাত্র উপদেষ্টার নিকট লিখিত অভিযোগ করে ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
  • ১৮ মার্চ ২০২৬
এক ব্যাচের ৬৩ জনের ৪০জন হলেন আইনজীবী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence