খুবির সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০১৯, ০২:৩১ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে নবীনবরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে নবীনবরণ © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে গতকাল মঙ্গলবার নবীনবরণ উপলক্ষে কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুনের নেতৃত্বে শোভাযাত্রাটি কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের সামনে থেকে শুরু করে কটকা স্মৃতিস্তম্ভ হয়ে হাদী চত্বর এসে শেষ হয়। এতে ডিসিপ্লিন প্রধানসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দঅংশগ্রহন করেন।

পরে বিকাল ৩টায় কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. সেলিনা আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. আব্দুলাহ আবুসাঈদ খান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর ড. মোসাম্মাৎ রওশন আরা।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬