এবার চোখে কালো কাপড় বেঁধে অনশনে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

১০ এপ্রিল ২০১৯, ১২:৪২ PM
অনশনরত শিক্ষার্থীরা

অনশনরত শিক্ষার্থীরা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর যৌন নির্যাতক শিক্ষক আক্কাস আলীর স্থায়ী চাকরিচ্যুতির দাবিতে এবার চোখে কালো কাপড় বেধে অনশন করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি অব্যহত রয়েছে তাদের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিও।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সকল প্রমাণ থাকা সত্বেও প্রশাসন তদন্তের নামে কালক্ষেপণ করছে, প্রশাসন যেনো সব দেখেও কিছুই দেখছে না। তাই প্রশাসনের এমন কাজের প্রতিবাদে তারা চোখে কালো কাপড় বেধে অনশন করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীর বক্তব্য, ‘প্রশাসন থেকে আন্দোলন বন্ধের জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে, দ্রুত ক্লাস পরীক্ষা দেয়ার মাধ্যমে একাডেমিকভাবে চাপে ফেলার চেষ্টা চলছে’। তবে যতই চাপ প্রয়োগ করা হোক, তারা তাদের ন্যায়বিচারের আন্দোলন থেকে বিচ্যুত হবেন না এবং কোনো রকম ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ  করবে না।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে সিএসই বিভাগের দুই ছাত্রী তাদের শিক্ষক আক্কাস আলীর দ্বারা যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও প্রশাসন থেকে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।

এর পরিপ্রেক্ষিতে ৭ এপ্রিল থেকে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আক্কাস আলীকে সাময়িক বহিষ্কারসহ ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গটন করে। তদন্ত কমিটিকে পাচঁ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে; যার সময়সীমা ১২ এপ্রিল শেষ হচ্ছে।

মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে, বিজ্ঞপ্তি নিয়ে য…
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ১৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950