বিমান বিধ্বস্তে নিহতদের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির শোক জ্ঞাপন 

২১ জুলাই ২০২৫, ০৮:৫০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ১১:১৫ AM
ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ

ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ © টিডিসি সম্পাদিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি-সেভেন বিজিআই বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। আজ সোমবার (২১ জুলাই) এক শোক বার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। 

প্রফেসর আমানুল্লাহ বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেকগুলো অমূল্য প্রাণ ঝরে গেছে। বিশেষ করে দেশের ভবিষ্যৎ প্রজন্ম, শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যথিত। তিনি বলেন, বিমান দুর্ঘটনায় পাইলটের পরিবার এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬