উত্তরায় বিমান বিধ্বস্ত: শায়খ আহমাদুল্লাহর উদ্বেগ প্রকাশ

২১ জুলাই ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৮:৪৮ PM
শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ © সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৬ জন নিহত ও ৫০ জন দগ্ধ হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান।

এ ঘটনায় উদ্বেগ জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়েছে। অনেক কোমলমতি শিক্ষার্থী হতাহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, তিনি সবাইকে হেফাজতে রাখুন।’

এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের এ শোকাবহ মুহূর্তে সংহতি প্রকাশে আগামীকাল মঙ্গলবার শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬