উত্তরায় বিমান বিধ্বস্ত : এনসিপির ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের পদযাত্রা স্থগিত

২১ জুলাই ২০২৫, ০৬:৩৭ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৭:৫০ PM
এনসিপির সমাবেশের জন্য তৈরি করা মঞ্চ

এনসিপির সমাবেশের জন্য তৈরি করা মঞ্চ © টিডিসি

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এনসিপির ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ও আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) এ তিন জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা অংশ নেওয়ার কথা ছিল। 

বিকেল ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সবাই শোকে স্তব্ধ। দলের কেন্দ্রীয় নেতারা খাগড়াছড়িতে পদযাত্রা শেষে ফেনীর উদ্দেশে রওনা হয়েছিল। ফেনীতে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীরা ইতোমধ্যে সভাস্থলে এসেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের কর্মসূচি পালনের সুযোগ নেই। এনসিপির নেতারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। এ ছাড়া আগামীকালের নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কর্মসূচি স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এ কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে আজ ফেনী জেলায় তাদের পদযাত্রা করার কথা ছিল।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬