জবি ছাত্রলীগের ৪২১ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রদলের স্মারকলিপি

২০ জুলাই ২০২৫, ০৫:০৯ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
ট্রেজারারকে স্মারকলিপি দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা

ট্রেজারারকে স্মারকলিপি দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ৪২১ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ছাত্রদলের নেতারা এ স্মারকলিপিকে ‘বিচার দাবির আনুষ্ঠানিক প্রতিবাদ’ বলে অভিহিত করেছেন।

রবিবার (২০ জুলাই) ছাত্রদলের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, প্রক্টর ও রেজিস্ট্রার বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত ১৭ বছরে ক্যাম্পাসে ছাত্রলীগ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিশেষভাবে শহীদ সাজিদ ভবনে সংঘটিত সাম্প্রতিক ঘটনার একতরফা ও তদন্তহীন বিচার প্রক্রিয়া প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ ছাড়া জুলাই-আগস্টের একদফা দাবিনির্ভর ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নিরপরাধ ও শান্তিপূর্ণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন কোনো হয়রানি না করা হয়, এমন দাবিও স্মারকলিপিতে উত্থাপন করে ছাত্রদল।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, ‘আমরা শুধু তাদের বিচার চাই, যারা বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে। তবে যারা নিরপরাধ, তাদের যেন কোনোভাবেই হয়রানি না করা হয়, সেই দাবিও আমরা জানিয়েছি।’

আরও পড়ুন: ৫ মাস পর শিক্ষকবিহীন শ্রেণিকক্ষে ফিরেছেন কুয়েটে শিক্ষার্থীরা

ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘ছাত্রলীগের প্রশ্নে আমরা বিন্দু আপস করব না। আমরা চাই, নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের প্রতিটি সন্ত্রাসীর বিচার হোক।’

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, নাহিয়ান বিন অনিক, রাশেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এবার ঢাবির জসীমউদ্‌দীন হলের ক্যান্টিনের খাবারে মিলল ব্লেড
  • ১৭ জুলাই ২০২৬
স্পেন কিভাবে আর্জেন্টিনাকে হারাতে পারে, জানালেন গার্দিওলা
  • ১৭ জুলাই ২০২৬
সন্তানের স্ক্রিন টাইম কমানোর সহজ ৫ কৌশল
  • ১৭ জুলাই ২০২৬
 ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ
  • ১৭ জুলাই ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে বিকন ফার্মাসিউটিক্যালস, থাকছে…
  • ১৭ জুলাই ২০২৬
দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence