জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ দাবি মেনে নিয়েছে সরকার

১৬ মে ২০২৫, ০৮:০১ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ PM
জবি আন্দোলন

জবি আন্দোলন © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন দফা দাবি মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী সাত দিনের মধ্যে এসব বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ (শুক্রবার, ১৬ মে) সন্ধ্যায় জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। অর্থ মন্ত্রণালয় ও উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন জানান, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজেট বরাদ্দ বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে কাজ করা শুরু হবে। একই সাথে আবাসন সংকট নিরসনে খুব দ্রুত স্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে অতি দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

এদিকে আজ সন্ধ্যা ৭ টা ২৬ মিনিটে প্রেস ব্রিফে এই চার সিদ্ধান্ত জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম। তিনি জানান, জবির বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে,  বাজেট বৃদ্ধির মাধ্যমে ১ম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আবাসন সংকট এর কথা ভেবে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণ করা হবে এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অতিদ্রুত বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। কাজ চলছে।

এদিকে রাত ৮টায় সরকারের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে জবির শিক্ষক শিক্ষার্থীরা ব্রিফিং করবে। এর আগে শিক্ষার্থীদের অনশন ভেঙেছেন ইউজিসির চেয়্যারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। 

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬
মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া
  • ০৭ আগস্ট ২০২৬
সাতসকালে সড়কে ঝরল ১৬ জনের প্রাণ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে আ. লীগের মিছিলের প্রস্তুতি, অ…
  • ০৭ আগস্ট ২০২৬
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
  • ০৭ আগস্ট ২০২৬