রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা প্রদর্শনী শুরু বৃহস্পতিবার

০৯ এপ্রিল ২০১৯, ০৮:২৮ PM
ব্যানার

ব্যানার © সংগৃহীত

প্রতিবছরের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঁচ দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু হবে আগামী বৃহস্পতিবার। এ দিন সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় শিল্পচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবন (চারুকলা অনুষদ) চত্বরে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান।

বিভাগের সভাপতি প্রফেসর ড. সুশান্ত কুমার অধিকারীর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া। প্রদর্শনী অনুষ্ঠান থেকে অধুনালুপ্ত রাজশাহী চারু ও কারুকলা মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি এডভোকেট মহসীন খানকে সম্মাননা জানানো হবে।

চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ সভাপতি প্রফেসর ড. সুশান্ত কুমার অধিকারী বলেন, প্রতিবছর বিভাগের ৫টি বর্ষের শিক্ষার্থীদের সারা বছরের চিত্রকর্মগুলো নিয়ে বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এবার ১৪৬ জন প্রতিযোগী শিক্ষার্থীর ১৫০টি চিত্রকর্ম প্রদর্শন করা হবে।

উল্লেখ্য, প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। উক্ত দিনে শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণীর মাধ্যমে প্রদর্শনী শেষ হবে।

মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে, বিজ্ঞপ্তি নিয়ে য…
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ১৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950