জবি শিবিরের অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীর প্রাণবন্ত বক্তব্যে মুগ্ধ সবাই

১৭ জুলাই ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
জয়নাব হাসান

জয়নাব হাসান © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য ও কবিতা আবৃত্তি করেছেন এক নবীন নারী শিক্ষার্থী, জয়নাব হাসান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী। তার প্রাণবন্ত বক্তব্য ও কবিতা আবৃত্তিতে মুগ্ধ দর্শকশ্রোতা।

নৃবিজ্ঞান বিভাগের ছাত্রী জয়নাব হাসান বলেন, ‘আজকে এই প্রোগ্রামে আসার মূল কারণ হলো ড. মির্জা গালিব। আমি ব্যক্তিগতভাবে গালিব ভাইকে খুব বেশি অনুসরণ করি। তার প্রতিটি টকশো এবং সেমিনারে উপস্থিত থাকার চেষ্টা করি। মির্জা গালিব ভাই একটু আগে বলেছিলেন, আমাদের সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। আমি নিজেও তাই মনে করি। গালিব ভাইয়ের সঙ্গে একই মঞ্চে কথা বলার সুযোগ পাওয়া আমার জীবনের জন্য অনেক বড় গর্বের বিষয়।’

আরও পড়ুন: সংবাদ প্রকাশের পর শাস্তি পেলেন র‍্যাগিংয়ে জড়িত কুবির ১২ শিক্ষার্থী

জয়নাব হাসান আরও বলেন, ‘৫ আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, তখন আমার মনে পড়ে কবি আল মাহমুদের বখতিয়ারের ঘোড়া কবিতার একটি লাইন— ‘দ্যাখো দ্যাখো, জালিম পালায় খিড়কি দিয়ে’। আমার মনে হয়, কবি আল মাহমুদ অনেক বছর আগেই বলে দিয়েছেন, জালিমরা কীভাবে লেজ গুটিয়ে পালিয়ে যায়। তার বলে যাওয়া কথা ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাস্তবায়িত হয়েছে।

এই সময় জয়নাব কবি আল মাহমুদের আমাদের মিছিল কবিতা আবৃত্তি করেন। তার আবৃত্তিতে নবীন শিক্ষার্থীরা উচ্ছ্বসিত কণ্ঠ ও করতালির মাধ্যমে তাকে উৎসাহ দেন।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে প্রায় ২ হাজার নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬