জাতীয় বিশ্ববিদ্যালয়

নকল করলে ৪ বছর পরীক্ষা দিতে পারবেন না শিক্ষার্থীরা

০৬ জুলাই ২০২৫, ০১:৪৫ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:৩৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা সামনে রেখে কঠোর সতর্কবার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষায় নকলসহ যেকোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পরীক্ষাটি বাতিলের পাশাপাশি চার বছরের জন্য পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি থাকবে। প্রশ্নফাঁস, নকল বা যে কোনো ধরনের অসাধু কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষায় অসদুপায় হিসেবে পরীক্ষা কক্ষে একে অপরের সাথে যোগাযোগ করা ও কথাবার্তা বলা; পরীক্ষা কক্ষে ধূমপান করা; পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোন ইলেক্ট্রনিক্স সামগ্রী বহন; দূষণীয়/অননুমোদিত কাগজপত্র সঙ্গে রাখা; দূষণীয়/অননুমোদিত কাগজপত্র হতে উত্তরপত্রে লেখা; প্রশ্নপত্রে উত্তর লিখা/ প্রশ্নপত্রে লেখা উত্তর হতে উত্তরপত্রে লেখা;

পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোন ইলেক্ট্রনিক্স সামগ্রী ব্যবহার করে উত্তরপত্রে লেখা; পরীক্ষা কক্ষের নির্দিষ্ট স্থানের পরিবর্তে অবৈধভাবে অন্য স্থানে আসন গ্রহণ করা; ডেক্স, বেঞ্চ, কাপড়, শরীরের অঙ্গ-প্রতঙ্গ, ব্ল্যাকবোর্ড, কক্ষের দেওয়াল বা অন্য কিছুতে লেখা এবং সেখান থেকে উত্তরপত্র লেখা; উত্তরপত্রে অস্বাভাবিক, আপত্তিকর কিছু লিখা, অযৌক্তিক কোন মন্তব্য করা অথবা উত্তরপত্রের মধ্যে টাকা রাখা;

রোল নম্বর পরিবর্তন/ পরষ্পর রোল নম্বর বিনিময় করা (উত্তরপত্র একে অপরের সাথে পরিবর্তন); মিথ্যা অজুহাত দেখিয়ে বিশেষ সুবিধা গ্রহণ / সুবিধা গ্রহণের চেষ্টা করা; মিথ্যা পরিচয় প্রদান করে অবৈধভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা; পরীক্ষার কক্ষ হতে উত্তরপত্র বাইরে পাচার করা বা বাইরে থেকে লেখা উত্তরপত্র সংযোজন করা; উত্তরপত্রের কভার পৃষ্ঠা পরিবর্তন করা; ইনভিজিলেটরের নিকট উত্তরপত্র দাখিল না করে পরীক্ষার হল ত্যাগ করা, ইনভিজিলেটর কর্তৃক চাহিবামাত্র দূষণীয় কাগজপত্র প্রদান না করে তা নাগালের বাইরে ফেলা/ ফেলে দেওয়ার চেষ্টা করা/গিলে ফেলা;

উত্তরপত্র বিনষ্ট করা/ছিড়ে ফেলা, দূষণীয় কাগজপত্র / দ্রব্যাদি, উত্তরপত্র বা প্রবেশপত্র ইত্যাদি যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে অস্বীকৃতি জ্ঞাপন করা বা জব্দ করার ক্ষেত্রে কোনরুপ বাধা সৃষ্টি করা; পরীক্ষা কক্ষে পরীক্ষার কাজে নিয়োজিত ইনভিজিলেটর কর্তব্যরত ব্যক্তি সম্পর্কে কটুক্তি, গালাগাল, তাঁর সাথে অসদাচরণ বা তাঁকে কোনরুপ ভীতি প্রদর্শন করা। পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কোন ব্যক্তি/ব্যক্তিবর্গকে পরীক্ষাল হলে বা হলের বাইরে লাঞ্ছিত করা বা লাঞ্ছিত করার চেষ্টা করা। পরীক্ষা চলাকালীন পরীক্ষার কক্ষে কেন্দ্র চত্ত্বর বা বাইরে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা অথবা পরীক্ষা পরিচালনার সাথে জড়িত কোন ব্যক্তির সাথে অসদাচরণ করলে বা তাঁকে দৈহিক আক্রমন করলে; সুষ্টভাবে পরীক্ষা অনুষ্ঠনে কোনরূপ বাধা সৃষ্টি, গোলযোগ সৃষ্টি, অন্যকে পরীক্ষায় অংশগ্রহণে বাধা প্রদান, অন্য পরীক্ষার্থীকে পরীক্ষার হল ত্যাগে বাধ্য না উস্কানি প্রদান, পরীক্ষা কক্ষ ভাংচুর, আসবাবপত্র ভাংচুর করা বা আগুন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

পরীক্ষা সংক্রান্ত উল্লিখিত অপরাধের জন্য পরীক্ষা শৃঙ্খলা কমিটি নিম্নবর্ণিত শাস্তির সুপারিশ করতে পারবে—সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী ০১ (এক) থেকে ৪ (চার) বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

নির্দেশনায় আরও বলা হয়, পরীক্ষার্থীর কোন অপরাধ উপর্যুক্ত শাস্তির আওতায় না পড়লে পরীক্ষা শৃঙ্খলা কমিটি অপরাধের প্রকৃতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবে।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence