কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, তদন্ত চলাকালে ক্লাস-পরীক্ষা স্থগিত

০৩ জুলাই ২০২৫, ১২:১৩ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৪:৫৯ PM
কুবি লোগো

কুবি লোগো © টিডিসি সম্পাদিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে নবাগত শিক্ষার্থীদেরকে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা গেছে, তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত চলাকালীন ওই ব্যাচের সব ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ স্থগিত থাকবে। 

প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, ‘আমরা লিখিত কোনো অভিযোগ না পাওয়ায় তদন্ত কমিটি গঠন করেছি। লিখিত অভিযোগ পেলে আমরা সাথে সাথেই বহিষ্কার করে দিতাম। চার সদস্যের তদন্ত কমিটি সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিবে এবং তদন্ত চলাকালীন ১৮ ব্যাচের সকল প্রকার শ্রেণী-কার্যক্রম স্থগিত থাকবে।’

জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন 
  • ১২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬