আস-সুন্নাহর আবাসন সুবিধা পাবেন জবির নবীন ৫০০ শিক্ষার্থী

৩০ জুন ২০২৫, ১১:৫০ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৮:৪৩ PM
জবি ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের লোগো

জবি ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের লোগো © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ৩ জুলাই (বৃহস্পতিবার)। এই ধাপে আবাসন সুবিধা পাবেন জবির নবীন ৫০০ শিক্ষার্থী।

রবিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-১-এর প্রোভোস্ট মুহম্মদ আসাদুজ্জামান সাদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৫০০ শিক্ষার্থী আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। আগ্রহী ছাত্রদের আগামী ৩ জুলাইয়ের (বৃহস্পতিবার) মধ্যে গুগল লিংক এবং সরাসরি আবেদন ফরমে আবেদন করার জন্য বলা হলো।

আবেদনের গুগল লিংক https://forms.gle/6tfDm92BK6cCxV5n9 এবং সরাসরি 
আবেদন ফরম https://drive.google.com/file/d/15f0u_j_uVDdJ-Zxy57ApJhWSg4iKtluU/view?usp=drivesdk।

অভিযোগ— মাদ্রাসায় জিপিএ-৫ বেশি পায়, আমি বললাম আগামীতে স্কু…
  • ২৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবির বাস থেকে পড়ে ছাত্রী আহত, ৭ দাবিতে প্রশাসনের আশ্ব…
  • ২৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
‎‘বিএনপি সরকারকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা সেই নারীকে জামি…
  • ২৮ অক্টোবর ২০২৬
৩০ শোরুম এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আব…
  • ২৮ অক্টোবর ২০২৬
এবার শিক্ষকদের তিন দফা আন্দোলনে সমর্থন জানালেন অধ্যক্ষ সেলি…
  • ২৮ অক্টোবর ২০২৬